রাজধানীতে ভবনের ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

Share the post

রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি উড়ানোর সময় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সালমান আদিব (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালের দিকে এই ঘটনাটি ঘটে।

মৃত আদিবের বাবা রুহুল আমিন জানান, আমি পরিবার নিয়ে খিলক্ষেত থানাধীন বোটঘাট নামাপাড়া চানাচুর গলিতে শরীফ চৌধুরীর বাড়িতে ভাড়া থাকি। আজ বিকাল সাড়ে ৪টার দিকে আদিব ওই বাসার সপ্তমতলার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পার্শ্ববর্তী ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত। কুড়িগ্রামের বুড়িংগামারীতে আমাদের গ্রামের বাড়ি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]