জাতীয় মহাসড়কে যুক্ত হলো বান্দরবান

Share the post

বান্দরবান-কেরানীহাট সড়ক প্রশস্ত করার মধ্য দিয়ে, জাতীয় মহাসড়কে যুক্ত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান। চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে যোগাযোগ নির্বিঘ্নে জানুয়ারিতে প্রকল্প শেষের কথা থাকলেও, নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত মহাসড়কটি। এতে পর্যটকসহ স্থানীয়দের যাতায়াত সহজের পাশাপাশি দুর্ঘটনা কমার আশা স্থানীয়দের।

বান্দরবান-কেরানীহাট সড়কটি রূপ পেয়েছে মহাসড়কে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষে খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য।আঁকা-বাঁকা ও সরু হওয়ায় দুর্ঘটনার পাশাপাশি, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে যেত সড়কটি। পর্যটক ও স্থানীয়দের যাতায়াতে পোহাতে হত দুর্ভোগ। জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায়, ২০১৯ সালে ২৩ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের কাজ শুরু করে সেনাবাহিনী। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশা স্থানীয়দের।

কেরানীহাট-বান্দরবান মহাসড়ক প্রকল্প কর্মকর্তা মেজর মো: শাহ সাদমান রহমান জানান, ২৬৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে, প্রকল্পের কাজ সম্পন্ন করে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে ২১টি ব্রিজ ও ১৫টি কালভার্ট। গুণগত মান বজায় রেখে সব কাজ সম্পন্ন হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয়রা মনে করছেন, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ সহজের পাশাপাশি, জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বান্দরবান-কেরানীহাট মহাসড়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]