উল্লাপাড়ায় বঙ্গমাতার জন্মদিনে ২৪ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

Share the post
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, নগদ অ্যাপসের মাধ্যমে টাকা এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১ লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অথার্য়নে ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র অথার্য়নে অপর সামগ্রী ও নগদ অর্থ দুস্থদের মধ্যে তুলে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক শামীম হাসান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]