চট্টগ্রামে বিডিঅ্যাপস মিটআপ/ বিডিঅ্যাপস চট্টগ্রাম মিটআপ আয়োজিত –

Share the post

চট্টগ্রাম: বিডিঅ্যাপস এর উদ্যোগে চট্টগ্রামের তরুণ ডেভলপার, আইটি উদ্যোক্তা ও স্থানীয় ডিজিটাল মিডিয়ার অংশগ্রহনে গত ১১ মার্চ আয়োজিত হলো বিডিঅ্যাপস চট্টগ্রাম মিটআপ। দুটি আলাদা আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামের একটি কনফারেন্স সেন্টারে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে চট্টগ্রামের আইসিটি বাজারের বর্তমান অবস্থা, বিডিঅ্যাপস এর কাজ করার অভিজ্ঞতা, সফলতার গল্পকথনের পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ম্যানেজার মোঃ সালাহ উদ্দিন, বিডিঅ্যাপস

বিজনেস-এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল, বিডিঅ্যাপস চট্টগ্রাম শাখার আরিফ হাসান, মিয়াকি মিডিয়ার প্রধান তানিম ইসলাম সহ অন্যান্য বিডিঅ্যাপস এর কর্মকর্তারা। অনুষ্ঠানটিতে অংশ নেন নিসর্গ নিগার, প্রবীর বড়ুয়া, সাবের শাহ সহ চট্টগ্রামের একঝাক তরুণ ডেভলপার, আইটি উদ্যোক্তা ও স্থানীয় ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা ও কর্মকর্তাগন। উল্লেখ্য বিডিঅ্যাপস হচ্ছে রবি আজিয়াটা লিমিটেডের একটি দেশীয় অ্যাপ

ডেভেলপমেন্ট প্লাটফর্ম যেখানে সকল ধরনের মোবাইলের উপযোগী অ্যাপস নির্মাণ করে ডেভেলপারগন ও উদ্যোক্তাগন সহজেই নিজস্ব সার্ভিসটি চালু করতে পারেন। অ্যাপস ও সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে তাদের নিজ শক্তিতে উজ্জীবিত করতে চায় বিডিঅ্যাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]