সন্দ্বীপ থানার অভিযান – মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Share the post

মোঃ ফায়েল খান,সন্দ্বীপ প্রতিনিধি : গতকাল সকাল ১০ টার সময় সন্দ্বীপ মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের একজন মগধরা ৫নং ওয়ার্ডের হানিফ মাঝির নতুন বাড়ীর মৃত মুছা মিয়ার ছেলে নাম মোঃ আরিফ (৩০) অন্যজন একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমিন আলী মাঝির বাড়ীর আইয়ুব খানের ছেলে আবুল বশর (২৮)।

দুই মাদক কারবারীই স্থানীয় অটো রিক্সা চালক। গ্রতারকৃতরা জনসম্মুখে মাদকের কারবারকারি ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাম মাঝির ছেলে মোঃ নয়নের নাম উল্লেখ করে। আটককৃতরা এই মাদক চক্রের সাথে স্থানীয় প্রভাবশলীরা জড়িত বলে উল্লেখ করেন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ কিবরিয়ার নেতৃত্বে এসআই ওয়াহিদুর রহমান, মোফাজ্জল হোসেন, এএসআই মোশারফ হোসেন, এএসএফ ইকরামুজ্জামান সহ সন্দ্বীপ থানার একটি দল এই অভিযান পরিচালনা করে।

মাদকের এই রকম রমরমা ছড়াছড়ির বিষয়ে স্থানীয় সমাজকর্মী জবাব ফসিউল আলমের মতামত জানতে চাইলে তিনি বলেন। প্রভাবশালী চক্র সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল গোষ্ঠীকে লোভে ফেলে। এই ব্যবসায় জড়িয়ে ফায়দা লুটছে। যুব সমাজ ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ গ্রহণ জরুরী হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]