মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Share the post

মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ বাবুল মিয়া (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রবিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূঁইয়া ও এএসআই কামরুজ্জামান গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের মাধবপুরগামী পাকা রাস্তার চৌমুহনী সোনাই নদীর ব্রিজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করে । এ সময় পলিথিনে মোড়ানো ৩ টি পুটলী থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক বাবুল মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামের মৃত আব্দুল জাহেরের ছেলে।কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]