প্রধানমন্ত্রীকে কটুক্তি মূলক মন্তব্য করেছে বাঁশখালী গন্ডামারা সাবেক চেয়ারম্যান লেয়াকত

Share the post

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের সমালোচিত চেয়ারম্যান প্রার্থী লেয়াকত আলী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রতীক নিয়ে কটাক্ষ মূলক ও ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়েছে। যেটা নিয়ে গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগেও চেয়ারম্যান প্রার্থী লেয়াকত আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য ও স্লোগান দিয়েছিল।

যে নৌকা প্রতীক ১৯৭০সালে জাতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে পরবর্তীতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতীক নৌকা প্রতীক নিয়ে উক্ত চেয়ারম্যান প্রার্থীর কটাক্ষমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাঁশখালীসহ চট্টগ্রাম ব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ইউনিয়ম পরিষদ নির্বাচনের আগে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের স্থাপিত এস এস পাওয়ার প্ল্যান মেগা প্রকল্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন ও বিব্রতকর বানোয়াট উস্কানিমূলক বক্তব্য দিয়ে উক্ত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সাধারন জনগন কে উত্ত্যক্ত করে পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি লাঠিয়াল ও সন্ত্রাসী অস্ত্রধারী বাহিনী সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে সাধারন জনগন মনে করছে। তার এ সমস্ত অপকর্ম লাগাম টেনে ধরা প্রয়োজন বলে সর্বস্তরের মানুষের মধ্যে এখন দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]