টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্য

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর বারোটায় রেলওয়ে ৩০৩/২-৩ কিলোমিটারের মাঝে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এদুর্ঘটনা ঘটে। পরে বিকালে তাঁর মরদেহ উদ্ধার করে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার মো. ইসমাঈল হোসেন জানান, দুপুরের পর খবর পেয়ে আমরা রেলওয়ে পুলিশকে অবহিত করি। পরে তাঁরা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম জানান, ময়লাযুক্ত হাফপ্যান্ট পড়নে ছিলো নিহত যুবকটির, সম্ভবত ভবঘুরে। এবিষয়ে কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হবে। পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]