নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে খদ্দেরসহ আটক- ৪

Share the post

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল বাজারের একটি আবাসিক হোটেল থেকে ১ নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলো চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ড সুন্দরপুর কারিগর বাড়ির লাতু মিয়ার ছেলে শামসুল আলম (৫৫) পৌরসভার ৯নম্বর ওয়ার্ড পশ্চিম টগবা (হেন্জু পাটোয়ারি বাড়ি) হাসমত উল্লাহর ছেলে মোহাম্মদ জসিম (৩৫) নোয়াখলা পলোয়ান বাড়ীর মৃত মনসুর আহমদ ছেলে আব্দুর রহিম (৪৩) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোচাগড়া ভবানীপুর মোল্লাবাড়ির মফিজ মিয়া স্ত্রী শাহিনুর বেগম (৩৫)।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা শহরের আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহানায় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিয়টি নিশ্চিত করে বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেল ও বোডিং গুলোতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]