পাকশী হাইওয়ে থানা পুলিশ চাদাবাজিতে জিরো টলারেন্স।

Share the post

মোঃ রাসেল হোসাইন,ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসারে যাতায়াত এবং পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।

সড়ক-মহাসড়কে চাঁদা বন্ধ, স্বাস্থ্যবিধি অনুসারে গণপরিবহন চলাচল, পণ্যবাহী যানবাহনগুলোর নির্বিঘ্নে চলাচল, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান‍্যাল। হাইওয়ে পুলিশের এমন পদক্ষেপের কারণে ন্যায্য ভাড়া পরিশোধ করে স্বাস্থ্যবিধি অনুসারে চলাচল করতে পেরে খুশি এ অঞ্চলের যাত্রীরা। পাকশী হাইওয়ে পুলিশের সব সদস্যদের নিয়ে আলোচনা করে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সড়ক মহাসড়কে চাঁদা আদায় বন্ধ করে দেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।

এদিকে মহাসড়কে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পাকশী হাইওয়ে পুলিশ এ অঞ্চলের প্রতিটি মহাসড়ক এবং মহাসড়ক এলাকায় তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। অপরদিকে পাকশী হাইওয়ে থানা পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজ চক্রের সঙ্গে জড়িত হয় তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরো বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং যাত্রী সাধারণের ভোগান্তি লাগবে একারণে অধিকাংশ সময় আমি নিজেই সড়কে অবস্থান করছি, মালিক শ্রমিক সংগঠনগুলো সড়ক মহাসড়কে কোনো প্রকার চাঁদা আদায় করবে না বলে আমাকে আশ্বস্ত করেছে। মিডিয়া কর্মী এবং জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবৈধ চাঁদা আদায়ের সঙ্গে যদি আমার কোনো পুলিশ সদস্যেরও সংশ্লিষ্টতা থাকে তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে অবগত করবেন। আমরা সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]