ডুমুরিয়া থানা অফিসার্স ওবাইদুর রহমান এর সঙ্গে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার মতবিনিময়।

Share the post

জাহাঙ্গীর আলম মুকুল,খুলনা জেলা প্রতিনিধি : ৬এপ্রিল বুধবার সকাল ১১ টায় নিসচা উপদেষ্টা, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর অফিস কার্যালয় নিরাপদ সড়ক চাই ,ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের মত বিনিময় ও ক্রেস্ট প্রদান।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু। এছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর ফিটনেসবিহীন, অদক্ষ, অল্পবয়স্ক চালক দ্বারা বাম্পার ট্রাক নামের আরেক মরণ যন্ত্র। সড়কের অসঙ্গতি অনিয়ম এবং দুর্ঘটনার কারণ বিষয়ে ওসি ওবায়দুর রহমানের সামনে তুলে ধরা হয় এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় নিসচা উপদেষ্টা ,ওসি ওবাইদুর রহমান বলেন সড়ক দুর্ঘটনা রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অনেক কষ্টের, আমাদের সকলকে ট্রাফিক আইন মেনে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলতে হবে, এবং জনসচেতনতায় প্রচার প্রচারণা চালাতে হব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ,ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আখতারুজ্জামান লিটন।
মতবিনিময় শেষে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানকে নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]