২২ বছর পর নিখোঁজ যুবতী যেভাবে ফিরে পেল ভাই

Share the post

আল শাহরিয়ার শিপন ,নোয়াখালী রিপোর্ট : নিখোঁজের ২২ বছর পর ফারজানা আক্তার নামে এক যুবতী ফিরে পেলেন তাঁর ভাইকে।গতকাল সোমবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন আনুষ্ঠানিক ভাবে ওই যুবতীকে তাঁর ভাইয়ের হাতে তুলে দেন।

এর আগে একই দিন রাত ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ফারজানা আক্তারকে উদ্ধার করে।

সোমবার দিবাগত গভীর রাতে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ভিকটিম ফারজানা আক্তার (ছদ্মনাম) গত ২২ বছর পূর্বে বাড়ী  থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। ভিকটিমের পরিবার আশে পাশের বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারে যে, তাঁর বোন মারা গেছে অথবা পাচারকারী লোকজন পাচার করেছে। গত শনিবার (২ এপ্রিল) ভিকটিমের ভাই মো.শহীদ উল্লাহ সুধারাম মডেল থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। এরপর ভিকটিমের ভাই রোববার ৪ এপ্রিল সাধারাণ ডাইরিসহ র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ক্যাম্পে হাজির হয়ে মৌখিক ভাবে অভিযোগ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,অভিযোগের আলোকে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীতে ভিকটিমের আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে ভিকটিম ফারজানা আক্তারকে সুধারাম থানার সোনাপুর জিরো পয়েন্ট এলাকা থেহে উদ্ধার করে। ভিকটিমের ভাষ্যমতে জানা যায় সে তার ঠিকানা বলতে না পারায় বাড়িতে ফিরে আসতে পারে নাই। ঘটনাক্রমে এক ব্যক্তির মাধ্যমে গৃহপরিচারিকার কাজ নিয়ে এ যাবত রাজশাহী, চট্রগ্রাম ও নোয়াখালীতে ছিল। উদ্ধারকৃত ভিকটিম ও তার বড় ভাই শহীদ উল্লাহকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]