পরীর সন্তান নিয়ে যা বললেন ডাক্তার

Share the post

ঢাকাই সিনেমার আলোচিত ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। কিছুদিন আগে আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ২৭ মার্চ রোববার সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন ‘দুর্ঘটনা’। সে সময় ছবিতে পরীর হাতে দেখা যায় ক্যানোলা।এরপর টানা ৫ দিন হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ৩১ মার্চ সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি। পরীর অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। তার এই হাসপাতালে যাওয়া নিয়ে বেশ সরব ছিল নেট দুনিয়া। নানা ধরণের প্রশ্নই উঠেছিল তার সন্তানকে ঘিরে।

এ প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমকে তিনি বলেন, ‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল সন্ধ্যায় বাসায় ফিরেছি। শরীর এখনও পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি। ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল।

পড়ে যাওয়াতে পেটের এক পাশে বেশি লেগেছিল। ‘বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন, সন্তানের কোনো সমস্যা হয়নি। আপাতত রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে।’

প্রসঙ্গত, হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তার সূত্র থেকে জানা যায়, শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরীমণি। তারপর পরীর স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। গত রোববার ২৭ মার্চ সকাল ১০টার দিকে তাকে হাসপাতালের ভর্তি করা হয় বলেও তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]