রোজায় স্কুল-কলেজে ক্লাস চলবে ২৬ এপ্রিল পর্য

Share the post

রমজান মাসেও ২৪ রোজা পর্যন্ত ক্লাস চলবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয় আগামী ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান চলবে শ্রেণিকক্ষে।

করোনার কারণে দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালানোর অনুরোধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে পড়াশেনার ক্ষতি কাটিয়ে উঠতে ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার কথা গত ২০ মার্চ জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

৩ এপ্রিল থেকে রোজা শুরুর কথা রয়েছে। সেই হিসেবে ২৪ রমজান পর্যন্ত ক্লাস চলবে মধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের।

গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ ছিলো। এরপর প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়। পরে মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেয়া হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ব্যাপক বিধিনিষেধের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেড় বছর পযন্ত শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

তবে সীমিত এ শ্রেণি কাযক্রম আবার বন্ধ হয়ে যায় গত ২১ জানুয়ারি। ওমিক্রনের দাপটে এই দফায় এক মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। পরে ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও পুরোদমে ক্লাস শুরু হয় ১৫ মর্চ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]