চাঁদপুরে নিয়ন্ত্রণহীন গাড়ি পুকুরে, মৃত্যু ৫

Share the post

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ ৫ জন নিহত হয়েছেন। রাত পৌনে একটার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা শহর থেকে মনোহরগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন তারা।

নিহতরা হলেন, কুমিল্লার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের শাহপরান তুষার, একই এলাকার শাকিল, চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম, যশোরের শার্শা উপজেলার নয়ন ও গাজীপুর সদর উপজেলার সাগর হোসেন।

পুলিশ জানায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]