মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ ২কারবারি আটক

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই কারবারি কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ (মঙ্গলবার ) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের মেইন পিলার ১৯৯৬ হতে আনুমানিক ২কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার অফিসার বাড়ীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে
স্কুল ব্যাগ থেকে ৪কেজি গাঁজা ও ৮বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ দুই কারবারি কে আটক করে বিজিবি।

আটককৃতরা হলো বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের রফিস খাঁনের ছেলে নুরনবী (৩২)একই গ্রামের
শেখ আমজাদ হোসেন এর ছেলে শেখ সানি(৩০)।

বিজিবি জানান, ওইদিন বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্মঘর কোম্পানী সদরের টহল কমান্ডার হাবিলদার কবির আহমেদ এর নেতৃত্ব একদল বিজিবি অভিযান পরিচালনা করে আসামীদের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে গাঁজা ও ফেন্সিডিলসহ তাদের আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]