গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপণ

Share the post
মোঃ নুরআলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপণ করা হয়েছে।দিবসটি উদযাপণের লক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এসময় ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, ইউএনও মোহাম্মদ আল-মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পরে থানা পুলিশ, উপজেলা জাতীয় পার্টী ও তার অন্যান্য অঙ্গ-সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া, স্বাস্থ্যবিধি মেনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি নুর আলম আজাদ, সুমন মিয়াসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, সকালে উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারী। এসময় ছিলেন যুগ্ম-আহ্বায়ক খুরশীদ জাহান স্মৃতি, রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টু, আব্দুল্লাহ আল-মামুন, সাজেদুল ইসলাম, হাফিজা বেগম কাকলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]