‘আইজিপি ব্যাজ’ পেলেন চান্দগাঁও থানার ওসি মাঈনুর রহমান

Share the post

চট্টগ্রাম সংবাদ: পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ পেয়েছেন সিএমপি’র চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান। পুলিশ বাহিনির দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটা। বাংলাদেশ পুলিশের আইজিপি’র পক্ষে ওসি মোঃ মাঈনুর রহমান কে ‘আইজিপি ব্যাজ’ টি পরিয়ে দেন সিএমপি’র পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর (পিপিএম)।

May be an image of 3 people

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কার্যক্রম, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান।
এ বিষয়ে (ওসি) মাঈনুর রহমানের কাছ থেকে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করি সর্বদাই। সঠিকভাবে দায়িত্ব পালনের স্বীকৃতি সরূপ পুরষ্কৃত হলে কাজের স্পৃহা দ্বিগুণ ভাবে বেড়ে যায়।পুরষ্কার আমাদের এগিয়ে চলার শক্তি জোগায়, অনুপ্রেরণা দেয় আরও ভালো কাজ করার। এছাড়া কাজের স্বীকৃতি পেলে, পরিশ্রম স্বার্থক বলে মনে হয়।

No photo description available.
তিনি আরও বলেন, অর্জন টা নিসন্দেহে অনেক বেশি আনন্দের। তবে এই পুরষ্কার শুধু আমার না, টিম চান্দগাঁওয়ের সকল সহকর্মীদের এ পুরষ্কারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]