মাধবপুরে ১১ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন

Share the post

মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেছেন।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১জন চেয়ারম্যান শপথ গ্রহন করেন।

জেলা প্রশাসক ইশরাত জাহান তাদেরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার, মোঃ নাজমুল হাসান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ৯৯ জন সাধারন সদস্য ও ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহন করেন।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]