৮১ দিন পর বাসায় ফিরবেন খালেদা জিয়া

Share the post

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। টানা দুই মাস ১৯ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন তিনি।রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে তার বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া এমনটাই জানিয়েছেন দলীয় নেতা ও কর্মকর্তারা।

 

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বলেছেন, আজ সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হবে।

দীর্ঘদিনের চিকিৎসা শেষে বর্তমানে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বিকেলে এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তার মেডিকেল বোর্ড। এর আগে গত ১৩ নভেম্বর নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি প্রধানকে। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে নেয়া হয় তাকে।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। পাশাপাশি তার পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হওয়ায় শারীরিক ভাবে বেশ জটিল পরিস্থিতিতে পড়েন তিনি। এছাড়া ডায়াবেটিস ও কিডনিজটিলতা আছে তার। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া দরকার বলেও নিশ্চিত করেন চিকিৎসকরা।

এর মধ্যে সেবা-পরিচর্যায় তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে সিসিইউ থেকে ৯ জানুয়ারি রাতে কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি প্রধানকে।

এর আগেও করোনা আক্রান্ত হওয়ার পর একই হাসাপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। তারও আগে একবার চিকিৎসা নিয়েছেন ২৬ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]