শাটল ট্রেন ও মালবাহী ট্রেন সংঘর্ষে পুলিশসহ আহত ৪

Share the post

চট্টগ্রাম(ফারদিন রাফি) :

চট্টগ্রামের ষোলশহরে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ, মালবাহী ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (৪ঠা মার্চ) সকাল ১০টা ২০ এর দিকে ষোলশহর রেলস্টেশনের ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন: পুলিশ সদস্য মোহাম্মদ মিজান ও তরিকুল এবং চালক আবুল্লাহ আল বাকি। অপরজনের নামি এখনও জানা যায়নি। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতরা সবাই আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

পুলিশ জানায়, শাটল ট্রেনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের দিকে আসছিলো। অপরদিকে, ষোলশহর স্টেশনে মালবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করছিলো। এসময়, সিগন্যাল না পেয়ে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]