২০০ টাকার নোট চলতি মাসেই বাজারে আসছে

Share the post

অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি মাসেই বাজারে ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান প্রেক্ষাপটে ২০০ টাকা মূল্যমানের নোটে সাধারণ মানুষ উপক্রিত হবে বলেই মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, অনেক পরিমাণ ২০০ টাকার নোট করা হবে। প্রথম বছর এটা স্মারক মুদ্রা হিসেবে থাকবে, পরবর্তী সময়ে এই নোটটা নিয়মিত হিসেবে ব্যবহৃত হবে। মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক গভর্নর ও ব্যাংকাররা। তারা বলছেন, নতুন ২০০ টাকা ছাড়া হলে সাধারণ মানুষ উপকৃত হবে। মূল্যস্ফীতিতে এটি কোনো প্রভাব ফেলবে না বলেও আশা তাদের। সাবেক সাবেক গর্ভনর আতিউর রহমান বলেন, মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে ২০০ টাকার নোট খুব বড় ইমপেক্ট পড়বে না। কারণ ১০০ টাকার নোট আমাদের আছে, আর একশ টাকা নিলে ২০০ টাকা হয়। আর ২০০ টাকা থাকলে তাদের কম নোট বহন করতে হবে। সেদিক থেকে চিন্তা করলে এটা একটা ভাল উদ্যোগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]