ঢামেকে কর্মচারী-ছাত্র ধাওয়া-পাল্টা ধাওয়া

Share the post

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মচারী ও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জনি (৩৮) নামে হাসপাতালের এক কর্মচারী আহত হয়েছেন। হাসপাতালে হট্টগোল হইচইয়ের কারণে হাসপাতালে আসা রোগীদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সোমবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই চলে এই অস্থিতিকর পরিস্থিতি।এর আগে, আগাম কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার সময় ঢাকা মেডিকেল কলেজে আউট সোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ছিল হাসপাতালের চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীদের। সেই কর্মসূচি পালন করার জন্য সকালে কর্মচারীরা কলেজে প্রবেশ করতে গেলে ক্যাম্পাস ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ক্যাম্পাস ছাত্রলীগের সদস্যদের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এক সময় সেটি রোগীদের ওয়ার্ড পর্যন্ত চলে যায়।

পরে পরিস্থিতি সামাল দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা ও হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।ঢাকা মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ জানান, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলেজের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় সেখানে অবস্থানরত চতুর্থ শ্রেণির কিছু লোকজন আমাদের উপর চড়াও হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন।
এদিকে চতুর্থ শ্রেণির সভাপতি আবু সাঈদ জানান, আউট সোর্সিং বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজের সামনে অবস্থান কর্মসূচি করার সময় ছাত্রদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ছাত্রদের আঘাতে আমাদের এক কর্মচারী আহত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম জানান, কর্মচারী ও কলেজের ছাত্রদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির ঘটনার ঘটেছে। পরবর্তিতে পরিস্থিতি শান্ত করে যার যার কাজে ফেরত পাঠানো হয়েছে। এই পরিস্থিতির জন্য কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]