নেত্রকোনার কেন্দুয়ায় নৌকা ও-ঘোড়া মার্কার সতন্ত্র প্রার্থীর সংঘর্ষ, আহত ১০

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রচারণার শেষ মূহুর্তে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নে(৩ জানুয়ারি) সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সংঘর্ষের মধ্যে আওয়ামী লীগের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারহানা আফরোজ হ‍্যাপি (ঘোড়া ) ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের মনাং গ্রামের পাশে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এখানে সতন্ত্র প্রার্থী ফারহানা আফরোজ হ‍্যাপি প্রত্যক্ষদর্শী জানায়, প্রচারণার শেষ দিকে ঘোড়ার কর্মী সমর্থকরা মনাং গ্রামের পাশ দিয়ে আসছিল এ সময় নৌকার কর্মী সমর্থকরা তার কর্মীদের উপর অর্তকিত হামলা চালায়, তাদের মধ্যে উল্লেখ যোগ‍্য নৌকার কর্মী আব্দুল হাই,লিটন, তোফায়েল। তার নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় বলে ও অভিযোগ করেন তিনি। পরে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা উস্কানিমূলক বক্তব্য দিলে উভয়ের (নৌকা ও ঘোড়া ) সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সতন্ত্র প্রার্থীর ১০জন কর্মী সমর্থক আহত হয়।
এ ঘটনায় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি।সতন্ত্র প্রার্থী ফারহানা আফরোজ হ‍্যাপি অভিযোগ করে বলেন, আমার ইউনিয়নের ১.২.৩ নং ও ৭.৮.৯ ওয়ার্ড নিয়ে খুবই আশংঙ্কা জনক অবস্থানে রয়েছি। নৌকার প্রার্থী জাকির আলম মাষ্টার ও তার কর্মী সমর্থকরা বলছেন যে জনগণ ভোট দিতে হবে না, আর ভোট দিলেও কোনো কাজ হবে না। আমরা বিনা ভোটেই পাশ করবো। আর ভোট দিতে এলে প্রকাশে ভোট দিতে হবে।
কেন্দুয়া থানার এস আই আব্দুল আওয়াল সরদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া,দলপা,গড়াডোবা, সান্দিকোনা,গন্ডা,রোয়াইলবাড়ী,মাসকা,পাইকুড়া,বলাইশিমুল,নওপাড়া,কান্দিউড়া,মোজাফফরপুর  ও মদন উপজেলার, কাইটাইল,চাঁনপুর,মদন সদর,গোবিন্দশ্রী,ত্রিয়শ্রী,ফতেহপুর,ও মাঘান ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]