যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে গণধোলাই

Share the post
বিয়ের আসরেই বরকে গণধোলাই দিয়েছেন কনেপক্ষের লোকজন। ওই যুবক বিয়েতে যৌতুক চাওয়ায় তাকে গণধোলাই দেয়া হয় বলে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ শনিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার সাহিবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। ওই হবু বরকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই ভিডিও ধারণ করা হয়।
ভিডিওতে দেখা গেছে, শেরওয়ানি পরা এক ব্যক্তিতে কয়েকজন ঘিরে রেখেছে। এর পর ওই ব্যক্তিতে মারধর করতে দেখা গেছে। তবে কিছুক্ষণ পর এক নারী এসে শেরওয়ানি পরা ওই ব্যক্তিতে উদ্ধার করে নিয়ে যান। কমিউনিটি সেন্টারের কর্মী ও বিয়েতে আসা অতিথিরা ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন। জানা যায়, যৌতুক চাওয়ায় হবু বরকে মারধর করেছে কনেপক্ষের লোকজন। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]