নেত্রকোণায় আগুনে পুড়ানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দায় হাত পা বাঁধা অবস্থায় আগুনে পুড়ানো মুজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের নিজ বাড়ির পুকুরের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।নিহত মুজিবুর তেরোতোপা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। সে গরু ব্যবসায়ী ছিলো।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটেছে জানায় পুলিশ ও গ্রামবাসী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিহতের বাড়ি থেকে প্রায় ২শত গজ দূরে জমিতে আগুন দেখতে পেয়ে গ্রামবাসী ছুটে যায় আগুনের কাছে। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসী দেখতে পায় পা বাঁধা অবস্থায় আগুনে পোড়ানো হচ্ছে এক ব্যক্তির দেহ।পরে একপর্যায়ে আগুন নিভে যাওয়ার পর পুড়ে যাওয়া মরদেহটি মুখ-মণ্ডল দেখে মুজিবুরের দেহ বলে সনাক্ত করে তার স্বজনরা।
এসময় থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে কলমাকান্দা নিয়ে আসা হয়। এব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান জানান, মরদেহটি পা বাঁধা ও গলায় কাপড় পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর শরীরে খর দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]