অপকর্মে যুব মহিলা লীগের কারা,খুঁজে বের করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Share the post

নরসিংদীর যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউর অপকর্মের তথ্য প্রকাশ্যে আসার পর সারা দেশে এই সংগঠনের আর কারা অপকর্মে জড়িত, তাঁদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার দুপুরে যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

জানতে চাইলে গত রাতে নাজমা আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সঙ্গে দুপুরে অপু উকিল ও আমার সংগঠন নিয়ে প্রায় ১০ মিনিট কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সম্মান রাখতে পারিনি। এ জন্য আপনি আমাদের ক্ষমা করবেন। আপনি যে নির্দেশ দেবেন, আমরা তা বাস্তবায়ন করব।’

নাজমা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সারা দেশে সংগঠনের মধ্যে পাপিয়ার মতো অপকর্মে আর কারা কারা জড়িত, তা খুঁজে বের করতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ঢাকার বিষয়টি তিনি নিজেই দেখবেন। উনার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। ওই রিপোর্টের আলোকে তিনি অপরাধীদের ছেঁকে বের করবেন।’

নরসিংদীর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (গ্রেপ্তারের পর বহিষ্কৃত) পাপিয়ার অপকর্মের তথ্য প্রকাশ্যে আসার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। মাদক-অস্ত্র চোরাচালান, জমি দখল ও হোটেলে নারীদের দিয়ে যৌন ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গত শনিবার ঢাকা বিমানবন্দর থেকে পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে সুমন চৌধুরী এবং তাঁদের দুই সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত পাপিয়া গুলশানের ওয়েস্টিন হোটেলের ‘প্রেসিডেনশিয়াল স্যুট’ ভাড়া নিয়ে ‘অসামাজিক কার্যকলাপ’ চালিয়ে যে আয় করতেন, তা দিয়ে হোটেলে বিল দিতেন কোটি টাকার ওপরে।

গ্রেপ্তারের পর পাপিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করে যুব মহিলা লীগ। কারা পাপিয়ার পৃষ্ঠপোষকতা করেছেন, তাঁদেরও খুঁজে বের করা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]