আনোয়ারায় হাসপাতালের জায়গায় মাদকের আখড়া

Share the post

নিজস্ব প্রতিনিধি(আনোয়ারা) : আনোয়ারা পুরাতন মেডিকেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ বসতঘর ও মাদকের আস্তানা।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দীন বিষয়টি একুশে পত্রিকে নিশ্চিত করে বলেন, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন মেডিকেলের জায়গায় পাকিজা নামে এক নারী দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বিষয়টি সিভিল সার্জন কার্যালয়সহ আনোয়ারা থানাকে অবহিত করি করলে থানা পুলিশ এসে কয়েকবার অভিযানও চালায়। পরিত্যক্ত এ বিল্ডিং-এ বসবাস করতে সমস্যা নেই কিন্তু  এখানে গড়ে উঠেছে মাদকের আস্তানা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আনোয়ারা পুরাতন মেডিকেলের বিল্ডিংগুলোতে বাসাবাড়ির মতই বসবাস করে আসছে পাকিজা বেগমের (পাইক্যনী) মেয়ে, মেয়ে জামাই ও নাতি-নাতনী এবং ছেলে সন্তানরা। সন্ধ্যা হলেই এখানে বসে মাদকের আসর।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, পাকিজার বড় ছেলে ইলিয়াছ মাদকসেবীদের আস্তানায় নিয়ে যায়, ছোট ছেলে জানে আলম চোলাইমদ ও গাঁজার প্যাকেট করে, পাকিজার মেয়ে রবিনা ও বোনের মেয়ে মনোয়ারা চোলাইমদগুলো তৈরি করে ড্রামে রাখে। নাম

প্রকাশের অনিচ্ছুক স্থানীয় এক মুদির দোকানদার বলেন, পাকিজার ছেলে-মেয়ের জ্বালায় আমরা স্থানীয়রা অতিষ্ট। পুরাতন মেডিকেল এলাকায় আগে পাকিজা নিজেই মাদকের আস্তানাটি চালাত। সে জেল কেটে এসে অসুস্থ হওয়ার পর তার ছেলে মেয়ে ও মেয়ের জামাইরা এই মাদকের আস্তানাটি চালিয়ে চাচ্ছে। এ নিয়ে প্রশাসনকে আমরা স্থানীয়রা বেশ কয়েকবার অভিযোগ জানালেও কোন প্রতিকার পাই নি।

বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের ৩নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম একুশে পত্রিকাকে জানান, পাকিজা (পাইক্যনী) তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার ছেলে মেয়ে সবাই মাদকের সাথে জড়িত। এদের মূল ব্যবসা মাদক।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ একুশে পত্রিকাকে বলেন, পাকিজা চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। আমরা আগেও অভিযান চালিয়ে ওর মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছি এবং গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। এখনও যদি এরকম কোন অভিযোগ আমাদের কাছে আসে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]