বইমেলায় বেস্ট সেলার ‘আমি একজন সেলসম্যান’

Share the post

চট্টগ্রাম:  অমর একুশে বইমেলায় চলছে জমজমাট বিক্রি। প্রতিদিনই নতুন কোনো না কোনো বই যুক্ত হয়েছে মেলায়। উন্মোচন হচ্ছে মোড়ক।

বিভিন্ন প্রকাশনী সংস্থার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নন ফিকশন বইয়ের বিক্রি সবচেয়ে বেশি। প্রায় সব বয়সী পাঠকের আগ্রহ এ ধরনের বই নিয়ে।

আদর্শ প্রকাশনী থেকে বেরিয়েছে অনেকগুলো আত্মউন্নয়নমূলক বই। এর মধ্যে আইমান সাদিকের ‘লোকে কী বলবে’, মুনির হাসানের ‘ইমোশনাল মার্কেটিং’, তানভীর শাহরিয়ার রিমনের ‘আমি একজন সেলসম্যান’ উল্লেখযোগ্য।

বইমেলায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে ‘আমি একজন সেলসম্যান’ বইটি। বিশেষ করে করপোরেট পেশাজীবী, বিক্রয় কর্মীদের টার্গেট করে লেখা হলেও অনেক তরুণ উদ্যোক্তাও বইটি কিনছেন। পাশাপাশি তরুণ পাঠকদের মাঝে দারুণ সাড়া জাগিয়েছে সেলসম্যান!

এটা কী নন ফিকশন বই? আত্মউন্নয়নমূলক বই? নাকি উপন্যাস? উত্তর দেন লেখক নিজেই। বলেন, মানুষ স্টোরি টেলিং পছন্দ করে। বাস্তব জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা থেকে আমরা নিত্য অনুপ্রেরণা নেই। আর সেসব থেকেই করপোরেট পেশাজীবীদের নিয়ে মূলত ইমোশনাল ইন্টেলিজেন্স এর ওপর একটু ভিন্নভাবে লিখেছি এই বই। আমি ফিকশন কিংবা নন ফিকশন কোনোটাই বলবো না, বরং বলবো এটা আমাদের জীবনের ছবি।

‘আমি একজন সেলসম্যান’ বই নিয়ে রিভিউ লিখেছেন দেশের জনপ্রিয় লেখক মুনির হাসান। তিনি লিখেছেন, বাংলাদেশের মতো দেশে সৎভাবে কোনকিছু বিক্রি করা একটি কঠিন কাজ। কারণ যেসব বিক্রয় কৌশল আমরা পাঠ্যপুস্তকে পড়ি, সেগুলোর আদর্শ অবস্থা এই সমাজে বিরাজ করে না। তাই বিক্রয় কর্মী কিংবা ব্যবস্থাপকদের দরকার মাঠের অভিজ্ঞতা সম্পর্কে জানা, সফল কৌশল সম্পর্কে অবহিত হওয়া। ইমোশনাল ইন্টেলিজেন্স এর প্রয়োগ ঘটানো। আর এসব নিয়েই এই বইটি।

দেশের বিক্রয় খাতের কর্মীদের জন্য বইটিতে খুবই সাবলীলভাবে আলোচনা করা হয়েছে-কেমন করে ভালো বিক্রয়কর্মী হওয়া যায়, মানবিক বিক্রয় কর্মী হওয়া যায়। দক্ষ এবং নতুন বিক্রয়কর্মীর পাশাপাশি উদ্যোক্তাদেরও এই বই অবশ্য পাঠ্য।

বইটি শুধু চট্টগ্রাম বা ঢাকা বই মেলাতেই নয়, দেশের অনলাইন বই বিক্রির সবচেয়ে বড় মার্কেট প্লেস রকমারিতে ইতোমধ্যেই বেস্টসেলার ঘোষিত হয়েছে। বিক্রয় ও বিপণন ক্যাটাগরিতে এই বইটি ৬ নাম্বার বেস্ট সেলার। পাশাপাশি বই বাজারে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ‘আমি একজন সেলসম্যান’। এক নাম্বার বেস্ট সেলার হয়েছে স্মার্টওয়ে বিডি এবং ইজি লাইফে। দূরবিনেও আছে শীর্ষে।

লেখক বলেন, আমি আনন্দিত যে- পাঠক বইটি পছন্দ করেছেন। তারা বইটি পড়ে অত্যন্ত পজিটিভ রিভিউ দিচ্ছেন। বিশেষ করে তরুণদের অন্যতম পছন্দের বই হিসাবে ‘আমি একজন সেলসম্যান’কে গ্রহণ করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]