যুক্তরাষ্ট্র থেকে নতুন খবর দিলেন বুবলী

Share the post
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বুবলী নতুন খবর জানালেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।জানা গেছে, ‘মায়া : দ্য লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তিন নায়ককে। তারা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।
ছবিটিতে তিন নায়কের মধ্যে দু’জনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।
ছবিটি নির্মাণ করবেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশপাশে ছবির শুটিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]