২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবেন না

Share the post
২০০৮ সালের পর জন্ম দেওয়া কেউ আজীবন সিগারেট কিংবা অন্য কোনো তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না বলে আইন পাস করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।তরুণ প্রজন্মের কেউ যেন ধূমপানের মতো কুঅভ্যাস শুরু করতে না পারে সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল জানিয়েছেন। আগামী বছর থেকে নতুন আইন কার্যয়কর করা হবে বলে আশা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ধূমপানের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সীমিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
নিউজিল্যান্ড ২০২৫ সালের মধ্যে দেশে ধূমপানের হার ৫ শতাংশে কমিয়ে আনার জাতীয় লক্ষ্যমাত্রা নিয়েছে। পর্যায়ক্রমে ধূপপানের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।
বর্তমানে নিউজিল্যান্ডের ১৩ শতাংশ মানুষ ধূমপান করেন। ধূমপানের হার দেশটির মাওরি আদিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি। মাওরি আদিবাসীদের মধ্যে রোগাক্রান্ত হওয়া ও মৃত্যুর হারও বেশি বলে বিবিসি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]