আবরার হত্যার রায় আইনের শাসনের প্রমাণ

Share the post

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন আছে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদিকরা বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই দেশে অপরাধ করে পার পাওয়া যায় না, তা আবারো প্রমাণিত হয়েছে। এখন কেউ এ রকম হত্যাকাণ্ড ঘটিয়ে বা কোনোরকম হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধী ঘুরে বেড়াতে পারবে না। তারা রাজনীতি করতে পারবে না।

আইনমন্ত্রী আরো বলেন, আবরার হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে দেশে প্রকৃত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে।এ সময় আইনমন্ত্রী জানান, এ রায়ের নথিপত্র আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে চলে যাবে। সেখানে মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়ার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

আনিসুল হক বলেন, কিছু কিছু হত্যাকাণ্ড আছে, যা সমাজকে নাড়া দেয়, সমাজের বিবেককে নাড়া দেয়। এসব হত্যাকাণ্ডের বিচার করা না হলে সমাজে হতাশা দেখা দেয়। সরকারের দায়িত্ব এ মামলাগুলো তড়িৎ বিচার করে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজকে আশ্বস্ত করা যে দেশে আইনের শাসন বিরাজ করছে। এ দায়িত্ব পালনে শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত সক্ষম হয়েছে।

এ সময় সম্প্রতি ফোনালাপ ফাঁস হওয়া পদত্যাগকৃত তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ আইনমন্ত্রী জানান, দল থেকে বহিষ্কার হলেই তার সংসদ সদস্য পদ থাকা না থাকার বিষয়টি পর্যালোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব আইনমন্ত্রী বলেন, ১৫ জন আইনজীবী আমার সাথে দেখা করেছেন। তারা একটা বক্তব্য দিয়েছেন। তাদের এই বক্তব্য কোনো দেশে কোনো সময় বিশেষ করে আমাদের উপমহাদেশের কোনো আদালতে নজির আছে কি না আমি সেটা খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]