গায়ে ছিল পাকিস্তানি জার্সি, যুবককে ধাওয়া

Share the post

পাকিস্তানি জার্সি পরে খেলা দেখতে আসায় এক বাংলাদেশী নাগরিককে ডোবায় নামিয়ে শাস্তি দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ, মহসিন কলেজ ছাত্রলীগ ও পাকিস্তানি দালাল রুখবে তারুণ সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের গেইটে এ ঘটনা ঘটে। এসময় পাকিস্তানের জার্সি পরে আসা ওই যুবককে ধাওয়া দিয়ে তার শরীর থেকে জার্সি খুলে নেওয়া হয়।

উপস্থিতি সকলেই বলেন, বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে আসতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা সকাল থেকে মাঠের প্রবেশপথে অবস্থান নিয়েছি। সংগঠনের কর্মীরা জানান, সকালে একজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে গ্যালারিতে প্রবেশ করতে চেয়েছিল। তাকে আমরা প্রবেশ করতে দেইনি। বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া কিংবা পতাকা ওড়ানোর মানে হলো সে স্বাধীনতা বিদ্বেষী,সে অবশ্যই দেশদ্রোহী।

মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল বলেন, পাকিস্তানের নাগরিকদের সম্মানের সঙ্গে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু কোন বাঙালী যদি দেশের খেলায় দেশের পক্ষে অবস্থান, সমর্থন না রেখে স্বাধীনতা হরণ করতে চাওয়া সেই হায়েনাগোষ্টির সমর্থন নিয়ে মাঠে প্রবেশ করতে চায়, তবে তা কঠোরভাবে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]