ছুটি বাতিল করে সতর্ক অবস্থানে পুলিশ

Share the post

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা এবং মুজিব শতবর্ষের অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনে সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলেছে পুলিশ সদরদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিজ বাহিনীর সদস্যদের এ ধরনের অবস্থান নেয়া কথা বলেছে পুলিশ।

দেশে একটা মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। এজন্য খালেদা জিয়ার অসুস্থতা, মৃত্যুর গুজব ছড়ানো এবং গার্মেন্টস শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে তারা। এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।দীর্ঘদিন ধরেই অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলনেত্রীর উন্নত চিকিৎসা ইস্যুতে আন্দোলন কর্মসূচিও পালন করছে বিএনপি।

এছাড়াও নানা দাবিতে সরব তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে পুলিশ সদরদপ্তর।

গোয়েন্দা পুলিশ বলছে, সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তার মৃত্যুর গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত করছে। পোশাক শ্রমিকদেরও দেয়া হচ্ছে উসকানি। এ বিষয়ে সতর্ক রয়েছে তারা।

পুলিশের বিভিন্ন ইউনিটে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের ছুটি ২৩ নভেম্বর থেকে বাতিল করা হয়। তাদের সবাইকে ২৪ নভেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বা জনিত ও শারীরিক অসুস্থতা ছাড়া অন্য যেসব কারণে কর্মকর্তারা ছুটি নিয়েছেন তাদের নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে হবে। কেউ নির্ধারিত সময়ের ফিরে না এলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও মুজিব শতবর্ষের অনুষ্ঠান ঘিরে অনেক বিদেশি ডেলিগেট আসবে ঢাকায়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন ও অতিথিদের নিরাপত্তায় পুলিশ সদস্যদের সর্তক করে সদরদপ্তর।গুজব রটনাকারি ও উসকানি দাতাদের শনাক্তের পাশপাশি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]