র‌্যাব ৮ মাদারীপুর ৫শ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

Share the post
শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর কালকিনির গোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদারীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)। শনিবার সকাল ১২টায় মাদারীপুর র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান র‍্যাব। শুক্রবার (১৯ নভেম্বর ) রাত পৌনে ১ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার আব্দুল আজিজের সরদারের ছেলে সেলিম রেজা (৫১) ও একই গ্রামের রাজাউল্লা ইসলামের ছেলে মাসুদ রানা (২০)।
এ সময় আটককৃতদের কাছে থেকে ৫৯০ বোতল ফেন্সিডিল , মাদকদ্রব্য পরিবহনে ১ টি ট্রাক, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের ১৬ হাজার ৩৬৫ টাকা জব্দ করা হয়।
মাদারীপুর র‌্যাব-৮ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা সাতক্ষীরা থেকে ফেন্সিডিল মাদারীপুর ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে।
তিনি আরও বলেন, তাদের কাছে থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে মাদারীপুর জেলার কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]