মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে আরফান মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আরফান ওই গ্রামের সাদেক মিয়ার ছেলে।

জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদেক বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে আরফানকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বোনের বাড়িতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

Share the post

Share the post মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (০৭ মার্চ) দুপুরে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় […]

২ দাবিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

Share the post

Share the post দুই দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।  শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ […]