বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বিএনপি

Share the post

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশ থেকে ডাক্তার আনতে চায়, তবে আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচির মধ্যে সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা জানান তিনি।আইনমন্ত্রী বলেন, আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। দেশের আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হচ্ছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকারের বাধা থাকবে না।

এদিকে, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায়ে কর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেয়া হয় বিএনপির গণ-অনশন কর্মসূচি থেকে।

এদিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ বিএনপি প্রধানের অবস্থা শনিবারও অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মতে, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুবই গুরুতর। লিভার ও কিডনি, হার্টের অবস্থা আশংকাজনক জানান তারা। গত শনিবার তার ক্রনিক লিভার রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তার শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে গেছে। এটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]