কমেডিয়ান চিকন আলীকে আটক করেছে ডিবি, দাবি পরিবারের

Share the post

ঢাকাই চলচ্চিত্রের কমেডি অভিনেতা চিকন আলীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম, এমনই দাবি করেছেন পরিবার। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত প্রায় ১১ টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার স্ত্রী খুশি।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন খুশি। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাতে ডিবির একটি দল আমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আজ (বুধবার) ভোর থেকে মিন্টো ডিবি অফিসে বসে থাকি। কাল যে দল আমার স্বামীকে ধরে নিয়ে আসে, তাদের একজনের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি। তিনি পরে কথা বলবেন বলে চলে যান।’খুশির দাবি, সারাদিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।উল্লেখ্য, নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন চিকন আলী। কিন্তু বনে যান কমেডিয়ান। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে চিকন আলীর। তার উল্লেখযোগ্য অভিনয় করা চলচ্চিত্র হলো- মনে প্রাণে আছ তুমি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি, বেপরোয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]