প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফাটলো শিক্ষার্থীর

Share the post

প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে এক স্কুলছাত্রের। মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার অজুহাতে ওই ছাত্রকে একাধিকবার থাপ্পড় মারা হয়।ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চবিদ্যালয়ে। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ছাত্রের পিতা গতকাল বুধবার (৩ নভেম্বর) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটে গত ২৭ অক্টোবর। এ কয়েক দিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল বলে জানান এলাকাবাসী।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কচুগাড়ি গ্রামের আবদুল বাকীর ছেলে রিয়াদ হোসেন ছাইকোলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত ২৭ অক্টোবর রিয়াদ হোসেনসহ তার কয়েকজন সহপাঠী ক্লাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ক্লাসে প্রবেশ করে তাদের কাছে মোবাইল ফোন আছে কি না, জানতে চান।

এ সময় রিয়াদ হোসেনসহ পাঁচজন ছাত্র উঠে দাঁড়ায়। এদের সবাইকেই মারধর করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। রিয়াদ হোসেনের কানের ওপর থাপ্পড় মারলে প্রচণ্ড ব্যথা পেয়ে শ্রবণশক্তি হারিয়ে ফেলে সে। বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায় রিয়াদ।এ ব্যাপারে রিয়াদের বাবা আবদুল বাকী আরটিভি নিউজকে জানিয়েছেন, আমার ছেলে আগে জহুরুল মাস্টারের কাছে প্রাইভেট পড়ত। এখন পড়ে না। এ রাগে আমার ছেলেকে অমানুষিভাবে থাপ্পড় মেরেছে। ছেলে কানে শুনতে পারছে না। ছেলেকে গুরুদাসপুরে নাক-কান-গলা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসক জানিয়েছেন রিয়াদের কানের পর্দা ফেটে গেছে।

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছি।অভিযুক্ত ছাইকোলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, ক্লাসে মোবাইল নিয়ে প্রবেশ করায় ওই দিনে আমি রিয়াদসহ পাঁচজন ছাত্রকে মেরেছি। বিষয়টি উচিত হয়নি। হঠাৎ করেই বিষয়টি ঘটে গেছে। এ জন্য আমি অনুতপ্ত।

 

 

 

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম আরটিভি নিউজকে বলেন, শুনেছি এ ব্যাপারে আমার দপ্তরে একটি অভিযোগ এসেছে। এখনও হাতে পাইনি। তবে খুব শিগগিরই তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]