মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মেয়েকে খুন

Share the post

কিশোরগঞ্জের করিমগঞ্জে মায়ের পরকীয়ায় বাধা দেওয়ায় মাইশা আক্তার (১৬) নামে এক মাদরাসা ছাত্রীকে খুন করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা স্বপ্না আক্তারকে (৪৫) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মাইশা আক্তার চর দেহুন্দা গ্রামের বাবুল মিয়ার মেয়ে এবং একটি কওমি মাদরাসার ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, স্বপ্না আক্তারের সঙ্গে তার খালাতো ভাই ফায়জুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বসে। তারপরও ফায়জুলের যাতায়াত ছিল ওই বাড়িতে। মায়ের এ সম্পর্কের প্রতিবাদ করায় তারা দু’জনে মিলে মাইশাকে শ্বাসরোধে হত্যা করে।তবে গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে স্বপ্না বেগম দাবি করেন, মেয়ে মাইশার সঙ্গে ফাইজুলের প্রেমের সম্পর্ক ছিল এবং অনেকবার সতর্ক করার পরও মাইশা এ সম্পর্ক বজায় রাখায় তিনি তার মেয়েকে হত্যা করেছেন।করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুনের ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]