ঈশ্বরদীতে চুরি,ডাকাতি,ছিনতাই প্রতিরোধে সভা

Share the post

মোঃ রাসেল হোসাইন,ঈশ্বরদী, পাবনা: পুলিশ প্রশাসনকে সহায়তা করা ও চুরি,ডাকাতি,ছিনতাই প্রতিরোধ করে এলাকার মানুষের নিরাপত্তা বৃদ্ধি কল্পে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ঈশ্বরদীর শেরশাহ রোডের ইঞ্জিনিয়ার পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এসভার আয়োজন করা হয়। এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর।

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সদস্য সচিব এড.হেদায়েত-উল হকের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,প্রকৌশলী মোস্তাফিজুর রহমান অঞ্জন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সকলের সম্মতিক্রমে এড.হেদায়েত-উল হককে আহবায়ক করে এগারো সদস্য বিশিষ্ট চুরি,ডাকাতি,ছিনতাই প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]