বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়লো

Share the post

সেতু বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু পারাপারে যানবাহনের টোল বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ।প্রজ্ঞাপনে সেতু দুটির টোলের হার ২০ থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। বড় বাস ও ছোট ট্রাক বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু পারাপারে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়েছে। সবশেষ ২০১২ সালে এই সেতুর টোল বাড়ানো হয়েছিল। আর মুক্তারপুর সেতুর মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জের সংযোগ স্থাপিত হয়েছে। ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত এই সেতু। ২০০৮ সালে চালু হওয়া এই সেতুর টোল এবারই প্রথম বাড়ানো হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হবে ৫০ টাকা। যা ছিল ৪০ টাকা। কার ও জিপের বর্তমান টোল ৫০০ টাকার পরিবর্তে হবে ৫৫০ টাকা। ছোট বাসের ক্ষেত্রে টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল ৯০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ১ হাজার ১০০ টাকার পরিবর্তে হবে ১ হাজার ২৫০ টাকা। ৮-১১ টনের ট্রাকের টোল ১ হাজার ৪০০ টাকার স্থলে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। বড় ট্রাক ও ট্রেইলরের টোল ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আগে ট্রেইলর বা অন্য বড় যানের জন্য আলাদা টোল ছিল না।মুক্তারপুর সেতুতে কার/টেম্পোর টোল ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, ছোট ও বড় বাসের টোল ১০০ ও ২০০ টাকার স্থলে হবে ১৫০ টাকা ও ২৫০ টাকা হয়েছে। ট্রাকের টোল ৫০ টাকা বাড়ানো হয়েছে। ট্রেইলরের জন্য নতুন করে শ্রেণিভেদে ৬০০ থেকে ১ হাজার পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]