পাটুরিয়ায় ফেরিডুবিতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

Share the post

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরি আমানত শাহ কাত হয়ে ডুবে গেছে। ফেরিতে পণ্যবাহী ১৭টি ট্রাক ছিল। এ দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন তুলে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ।

ফেরি থেকে দুই/তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এ সময় অনেকেই নেমে পড়েন।খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা ট্রাক-কাভার্ডভ্যানের চালক বা সহকারীদের কেউ ভেতরে আটকা পড়েছে কিনা তা নিশ্চিতে কাজ শুরু করে ডুবুরি দলও।
উদ্ধারকারী জাহাজ হামজাও পাটুরিয়ায় প্রস্তুত রয়েছে।ট্রাক-কাভার্ডভ্যান ছাড়াও ফেরিতে কয়েকটি মোটর সাইকেল, প্রাইভেট কার ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ফেরিতে কতজন লোক ছিল সেটা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]