এসএসসির সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে

Share the post

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে না হওয়ায় ফরম পূরণে দেয়া টাকার কিছু অংশ ফেরত দেয়া হবে।

এছাড়া, ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী।১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষারফল প্রকাশ করা হবে ৩০ দিনের মধ্যে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।বিদেশের ৯ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দেবে ৪২৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]