পলাশবাড়ীতে ট্রাক চাপায় নিহত হলো শিশু ইসমাঈল

Share the post

মোঃ নুরআলম আজাদ,গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল (১০) নামে এক শিশু নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময়। নিহত কিশোর বাইসাইকেল চালিয়ে বাড়ী আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে দ্বিতীয় শ্রেনীর ছাত্র বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে ইসমাইল (১০) বাবার ব্যাবসা প্রতিষ্ঠান খোলার জন্য স্থানীয় বেঙ্গুলীয়া বাজারে আসে এবং দোকান খুলে সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় বাড়ি যাবার পথে বাজারের পাশ্বেই ইটবাহী এক ট্রাক চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহত ইসমাইল (১০) নয়আনা নওদা গ্রামের খলিল (সাইকেলমেকার) ছেলে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র!তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় লোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং ট্রাকচালককে পলাশবাড়ী থানায় সোপর্দ করে। ঘাতক ভাই বোন এন্টারপ্রাইজ ট্রাকটি ঢাকা মেট্রো ঝ -১১-২৫৭২ ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]