গোবিন্দগঞ্জে হরিরামপুর ইউনিয়নে মনসা মন্দির পরিদর্শন করলেন, সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী

Share the post

মোঃ রাহুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে মনসা মন্দিরে দুর্বৃত্তরা রাতের আধারে মূর্তি ভাংচুর করেছে। এ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী জননেতা মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ,সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান,হরিরামপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আলী সাজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব,সাধারন সম্পাদক কাউন্সিলর রিমন কুমার তালুকদার, হরিরামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলু রায়,সহ সভাপতি প্রভাষক দেবাশীষ পোদ্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এঘটনায় সনাতন ধর্মের স্থানীয় লোকজন মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িত দুবৃর্ত্তদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
এসময় নেতৃবৃন্দ এঘটনায় দুঃখ জনক উল্লেখ করে, নিন্দা জানিয়ে সনাতন ধর্মের লোকজনের পাশে থেকে এ ঘটনার সুষ্ঠ তদন্তে ও জড়িতদের আইনের আনার ব্যাপারে সহযোগীতার আশ্বাস দেন। এ বিষয়ে পলাশবাড়ী (সি-সার্কেল) কার্যালয়ের সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা গণমাধ্যম কর্মীদের জানান, আমরা বিষয় গুরুত্ব সহকারে তদন্ত করছি।তদন্ত করে যেই জড়িত হোক না কেন,সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, বুধবার দিবাগত রাতের আধারে হরিরামপুর মনসা মন্দিরে দুবৃর্ত্তরা মূর্তির মাথা ও হাত,পা ভাংচুর করলে সকালে বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]