চট্টগ্রামে মোবাইলে ভিডিও চালিয়ে কিশোরীর আত্মহত্যা

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রামের হাটহাজারীতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুমুর মনি (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ।

নিহত তোফায়েল আহম্মদ সওদাগরের বাড়ির মোজাহেরের মেয়ে। সে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি।

বিষয়টি নিশ্চিত করেন ফরহাদাবাদ ইউনিয়নের প্যানেল চেয়াম্যান আলী আকবর। পূর্বকোণকে তিনি বলেন, পরিবারের অজান্তেই ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুমুর মনি।

তিনি বলেন, গত ৫ মাস আগে ফটিকছড়ির ভুজপুর থানার শুয়াবিল এলাকার এক প্রবাসির সাথে পরিবারের অজান্তেই আক্দ হয় তার। এর মধ্যে প্রবাসি ওই ব্যক্তির সাথে ঝুমুর মনির ফোনালাপ হয়। তবে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় তার মায়ের অনুপস্থিতিতে ঘরের একটি রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

তবে হাটহাজারী থানার এস আই প্রদীপ চন্দ্র পূর্বকোণকে বলেন, মেয়েটি ঘটনার আগে একটি মোবাইল নিচে রেখে ভিডিও অন করেন। পরে ভিডিও চলা অবস্থায় গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় আলামত হিসেবে উদ্ধার করা হয় তার মোবাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]