চট্টগ্রামে প্রতিমা বিসর্জন চলছে, হরতাল প্রত্যাহার

Share the post

চট্টগ্রামে সন্ধ্যার পর থেকে মহানগর এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়েছে।শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য এ তথ্য জানান।তিনি বলেন, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা ৭টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। এ ছাড়া শনিবার (১৬ অক্টোবর) যে হরতাল ডাকা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে পূজামণ্ডপে হামলার প্রতিবাদে শনিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে হরতালের ডাক দিয়েছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এ ছাড়া হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধ রাখারও ঘোষণা দেন তিনি।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে একদল লোক জেএমসেন হল পূজামণ্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা ঢিল ছোড়ে এবং পূজার ব্যানার ছিঁড়ে ফেলে।জেএমসেন হলে হামলার ঘটনার পর পূজা কমিটির নেতাকর্মীরা সড়কে এসে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বিজয় কুমার বসাক গণমাধ্যমকে বলেন, আন্দরকিল্লার মিছিল থেকে জেএমসনে হামলার চেষ্টা করা হলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]