শপথ নিলেন বোয়ালখালী পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ

Share the post

শপথ গ্রহণ করেছেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।বুধবার (১৩ অক্টোবর) দুপরে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেছেন, “আজ যারা মেয়রসহ বিভিন্ন পদে শপথ নিয়েছেন তারা একমুহুর্ত আগে রাজনৈতিক কর্মী থাকলেও এখন  থেকে জনগনের সেবক; সরকারে অংশ। তাই এ শপথ শুধু কিছু কথা নয়, দায়িত্ব পালনের অঙ্গিকার। এখন থেকে সকলে দেশের স্বার্থে কাজ করবেন।”

অনুষ্ঠানে পৌরসভার নব-নির্বাচিত মেয়র জহুরুল ইসলাম ও কাউন্সিলর তারেকুল ইসলাম, সিরাজুল হক, আরিফউদ্দিন জুয়েল, সুনীল চন্দ ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী, মো. নাছের আলী, মাহমুদুল হক, মো. পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, রেবেকা সুলতানা মনি, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু শপথবাক্য পাঠ করেন।

বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম বলেন, “চট্টগ্রাম শহরের সবচেয়ে নিকটতম পৌরসভা বোয়ালখালী। কিন্তু এই পৌরসভার অবকাঠোমগত কোনো উন্নয়ণ হয়নি। হঠাৎ কেউ আসলে তাদের কাছে এই এলাকাটিকে বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হয়। সমস্যাগুলো চিন্হিত করে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

শপথ অনুষ্ঠানে শেষে বোয়ালখালী পরিষদ চত্বরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ  হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো এমরান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]