২০২১-২০২৩ মেয়াদী রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ূম চৌধুরী

Share the post

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম অঞ্চলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২১-২০২৩ মেয়াদী এ পরিচালনা পর্ষদে চট্টগ্রামের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ূম চৌধুরী। এছাড়া কমিটিতে কো-চেয়ারম্যান (১) হিসেবে দায়িত্বে থাকছেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী ও কো-চেয়ারম্যান (২) পদে রয়েছেন রিহ্যাবের পরিচালক মাহবুব সোবহান জালাল তানভীর।

বুধবার (১৩ অক্টোবর) রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের নব কমিটির সদস্য এ এস এম আবদুল গাফফার মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।তাছাড়া ২০২১-২০২৩ মেয়াদে রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন- মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান ও সারিশত বিনতে নুর।

এর আগে মঙ্গলবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে ২০২১-২০২৩ মেয়াদী কমিটির সভাপতি পদে শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]